১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালনের প্রস্তুতি নেয়া হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও শিক্ষার্থীদের আবাসিক হলে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উত্তোলন করা হবে কালো পতাকা। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন করা হবে। সকাল ৯টায় অডিটোরিয়ামে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০:৩০টায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবসের আলোচনা সভা।
বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে শিক্ষক বনাম ছাত্রদের প্রীতি ফুটবল ম্যাচ। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
কর্মসূচিগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন অনুষদের ডীনরা এবং সভাপতিত্ব করবেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
দিবস দু’টির সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে।
ঊআ-মোহন চৌধুরী
