UsharAlo logo
, |

চাঁদাবাজ-দুর্নীতিবাজ রুখে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসানোর আহ্বান – চরমোনাই

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেছেন, “চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের রুখে দিয়ে দেশের উন্নয়নে ও মানবকল্যাণে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।”

উল্লেখ্য, তিনি খুলনার রূপসা, তেরাখাদা ও দিঘলিয়া এলাকার বাসিন্দাদের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা জানিয়ে দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদকে খুলনা-৪ আসনের হাতপাখা প্রতীকের মতো জনতার সামনে পরিচয় করিয়ে দেন।

রূপসা উপজেলা ফুটবল ময়দানে অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রূপসা সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির ও খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আওয়াল ও খুলনা-৪ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈ, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার, খেলাফত মজলিসের মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আঃ কাইয়ুম জমাদ্দার, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুফতি আশরাফুল ইসলাম, শ্রমিক আন্দোলনের আবুল কালাম আজাদ, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, মোঃ মুহিব্বুল্লাহ, দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ আসাদুল্লাহ হামিদী ও সেক্রেটারি নুরুল হুদা সাজুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পীর সাহেব চরমোনাই সমাবেশে জনগণকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ইসলামের মূল্যবোধ ও ন্যায়ের পথে দেশ গড়ার আহ্বান জানান।

ঊআ-মোহন চৌধুরী