UsharAlo logo
, |

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঊষার আলো
জুলাই ৪, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মথুরাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, অভিযানে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ ও ২২৮ বোতল ফেয়াড্রিল—মোট ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ওষুধ এবং ৯৬ হাজার প্যাকেট ভারতীয় পাতা বিড়িও জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার করা মাদক, ওষুধ ও অন্যান্য আলামতসহ তাঁকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ঊষার আলো-এসএ