UsharAlo logo
, |

প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ

Mohon Chowdhury
অক্টোবর ৬, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে স্টিভেন রড্রিগেস বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তাদের পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রশংসনীয়। তিনি বিতরণকৃত সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করে আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির ৩০ জন সদস্যের মধ্যে ১০টি কম্পিউটার সেট, ১০টি সেলাই মেশিন এবং ১০টি ফুডকার্ট বিতরণ করা হয়।

ঊআ- মোচৌ