সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, রূপসা সেতু থেকে শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাবেন।
সভায় আরও জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।
সভায় মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
