UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়া নিয়ে সচেতন করলেন পুলিশ সুপার

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা করেছেন জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

বুধবার (১৮ নভেম্বর) মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এ আলোচনায় তিনি মাদকাসক্তির ভয়াবহ পরিণতি, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি এবং অনলাইন জুয়ার আসক্তির ক্ষতিকর দিক তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীদের এসব সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার আহ্বান জানান পুলিশ সুপার। পাশাপাশি ভবিষ্যৎ জীবন সুরক্ষায় সচেতনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনায় মাদককে না বলা, অপরাধ থেকে দূরে থাকা এবং অনলাইন জুয়া বর্জনের মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

ঊষার আলো-এসএ