কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে খুলনা সদর থানা বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম তুহিন বলেন, দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতার পথে এগোচ্ছে। এ সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষের লোকজন পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ককটেল হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। রাজনীতি কখনো সন্ত্রাস, নাশকতা কিংবা সাধারণ মানুষের জানমাল ধ্বংসের মাধ্যম হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যারা গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের ষড়যন্ত্র সচেতন জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ও সজাগ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে কে এম হুমায়ূন কবীর যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে খুলনা সদর থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম হোসেন, হালিমা আক্তার খানম, শফিকুল ইসলাম শফি, মো. নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মো. মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মো. জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এস এম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মাফিজুল ইসলাম সরোয়ার মাতুব্বর, মিজানুর রহমান, কে এম সেলিম, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, সাঈদুল রহমান সাঈদ, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সাহারুজ্জামান মুকুল, হাসিব চৌধুরী, রমজান খলিফা, আজমল আলী শাহিন, অমীন শেখ, ইঞ্জিনিয়ার আলিম, আজমল হোসেন মিঠু, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন, আনিকা সুলতানা নিপা ও শারমিন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঊআ-মোচৌ
