UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার ৯ নম্বর পোড়াহাটি এলাকায় এ অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার হৃদয় হোসেন পোড়াহাটি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ সাহেব হোসেন। অভিযানকালে তাঁর বসতঘরের খাটের নিচ থেকে ২০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদক জব্দ করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান চলবে।

ঊআ-মোচৌ