UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় প্রতারণার ফাঁদে ভ্যান হারালেন আকাম সরদার

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে ফুলতলায় গিয়েছিলেন কাটেঙ্গা এলাকার বাসিন্দা মোঃ আকাম সরদার। কিন্তু প্রতারণার শিকার হয়ে হারিয়েছেন তাঁর উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আকাম সরদারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের একজনের পরনে ছিল কোট-প্যান্ট। তাঁরা উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে তাঁকে সঙ্গে নেন।

পরে উপজেলা মডেল মসজিদের পাশে পৌঁছে কোট-প্যান্ট পরা ব্যক্তি একটি কাগজ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। সরল বিশ্বাসে আকাম সরদার কাগজটি পৌঁছে দিতে গেলে সেই সুযোগে তাঁর ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

এ ঘটনায় অসহায় হয়ে পড়েছেন আকাম সরদার। প্রতিদিন ভ্যান চালিয়ে যে আয় দিয়ে সংসারের খরচ চালাতেন, সেই ভ্যান হারিয়ে এখন দিশেহারা তিনি।

ভ্যানগাড়িটির সন্ধান পেলে অথবা অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আকাম সরদারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

ঊআ-মোচৌ