UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বাজার থেকে ১১টি বন্য পাখি উদ্ধার, পরে অবমুক্ত

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে যৌথ অভিযান চালিয়ে ১১টি বন্য পাখি উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা। পরে পাখিগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে অবমুক্ত করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) অবৈধভাবে পরিযায়ী পাখি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ১০টি কালকুচ ও একটি কালিম পাখি রয়েছে। বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

পরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একই বাজারে বন্য পাখি শিকার ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছিল।

ঊআ-মোচৌ