খুলনার খালিশপুরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে খালিশপুর থানাধীন বাস্তুহারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ হোসেন ওই এলাকার রোড নম্বর ৭, বাসা নম্বর ৩৩৬-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আ. জব্বার।
পুলিশ জানায়, খালিশপুর থানার এফআইআর নম্বর ২৪, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ঊআ-মোচৌ
