দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ৬ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভাতখৈর, থানা ও জেলা দিনাজপুরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় TENSIWIN 0.5 ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসির দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযান প্রসঙ্গে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
ঊআ-মোচৌ
