UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রতিবন্ধিদের মাঝে উপকরণ বিতরণ

ঊষার আলো
মে ৩১, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান প্রতিবন্ধিদের মাঝে উপকরণ সহযোগিতা বিতরণ করেছেন। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে সোমবার(৩১ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরেই এ উপকরন বিতারন করা হয়। এ সময় বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারি এইচএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করিম এনডিসি মোঃ শাহাজান ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম আহসান। সদর উপজেলার মোট ২৩ জন কে একটি করে হুইল চেয়ার দেয়া হয় বলে জানান প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা।

(ঊষার আলো-আরএম)