পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে দেলুটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটি এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, দীপ্তি রানী চক্রবর্তী, জেলা যুবলীগনেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, যুবলীগনেতা দীজেন্দ্রনাথ মন্ডল, এমএম আজিজুল হাকিম, রামচন্দ্র টিকাদার, নিরঞ্জন কুমার সরদার, কুমুদ রঞ্জন রায়, দিবাকর মন্ডল, গৌতম মিস্ত্রী, সুব্রত কুমার রায়, বিশ্বজিৎ রায়, ইউপি সদস্য সুপদ রায়, প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, মাহবুবুর রহমান নয়ন ও মাজহারুল ইসলাম মিঠুন।
(ঊষার আলো-এমএনএস)
