UsharAlo logo
, |

দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ

ঊষার আলো
জুন ২২, ২০২১ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা সংকটময় মুর্হুতে দৌলতপুরস্থ ৬টি ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে বাধ্যতামূলক মাস্ক নিশ্চিতকরণের উদ্যোগ নিয়েছে দৌলতপুর থানা আ’লীগের নেতৃবৃন্দ। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় ৫নং ওয়ার্ডের দত্তবাড়ী মোড়, পাবলা বনিকপাড়া মোড়স্থে সাধারন মানুষের মাঝে মাস্ক বিরতণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, থানা আ’লীগের সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, ৫নং ওয়ার্ড সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, সাঃ সম্পাদক হারুন অর রশিদ, আশুতোষ সাধু, এম এ মান্নান, বাচ্চু মোড়ল, বলরাম দত্ত, ইকবাল আহম্মেদ ধনী, শহিদুল ইসলাম সেলিম, ফিরোজ আলম, সুমন দাস, শেখ জিহাদ, হাবিবুর মোড়ল, রিপন বন্দ, এম নুরুল ইসলাম, পলাশ শেখ সহ আ’লীগ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ। এ ধারাবাহিকতায় বুধবার (২৩ জুন) বিকালে দেয়ানা দক্ষিণপাড়ায় মাস্ক বিতরণ করবেন নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)