UsharAlo logo
, |

পাইকগাছায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কেক কাঁটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, এসএম রেজাউল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, আনারুল ইসলাম দফাদার, মনিরুল ইসলাম, প্রভাষক মসিউর রহমান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, সনজিব কুমার রায়, কাজী তানভীর রেজা, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা ও মাহফুজুর রহমান মিথুন।
(ঊষার আলো-এমএনএস)