ঊষার আলো প্রতিবেদক : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪নং ওয়ার্ডের দেয়ানা দক্ষিণপাড়া এলাকায় বুধবার (২৩ জুন) বিকালে দৌলতপুর থানা আ’লীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, শেখ অহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আঃ রউফ মোড়ল, সাঃ সম্পাদক শেখ অহিদুজ্জামান, জাহিদুল ইসলাম, আশরাফুজ্জামান খোকন, যুবলীগ নেতা মেহেদী হাসান মোড়ল, বাচ্চু মোড়ল, মোঃ কবিরসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)
