ঊষার আলো ডেস্ক : সমাজসেবক আবু সাঈদ কর্তৃক একটি অক্সিজেন সিলিন্ডার ও মাসুমা বেগমের দেয়া অর্থ গ্রহণ। করোনা ভাইরাসে আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা সহায়তা প্রদানে গঠিত কুলনা মহানগর বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম খুলনা কল সেন্টার দীর্ঘ এক বছর মানুষের কল্যাণে কাজ করছে। মানুষের দেয়া সাহায্য মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কল সেন্টার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ডাক্তারী পরামর্শ, রোগী পরিবহণে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার সহায়তা, গরীব রোগীদের প্রয়োজনে ওষুধ ও খাদ্য সহায়তা এবং মৃত করোনা রোগীদের ফ্রি দাফন-কাফনের ব্যবস্থার মধ্যে দিয়ে বিএনপি পরিচালিত কল সেন্টার আর্ত মানবতার সেবায় কাজ করছে।
বুধবার (২৩ জুন) সকালে বিশিষ্ট সমাজসেবক আবু সাঈদ একটি অক্সিজেন সিলিন্ডার ও সাবেক সরকারি কর্মকর্তা মাসুমা বেগম ২ হাজার টাকা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য কল সেন্টারে দান করেছেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউলাহ খান সাচ্চু, রেহেনা আক্তার, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আবু সাঈদ শেখ, বদরুল আনাম খান, রবিউল ইসলাম রবি, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, কওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন প্রমুখ।
