ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বুধবার (২৩ জুন) সকাল ৭টায় দৌলতপুর থানা আ’লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বাদ জোহর দৌলতপুরস্থ ১,৩,৪,৫,৬ ও ৩২নং ওয়ার্ড আ’লীগের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে ৩নং ওয়ার্ডস্থ ইস্পানী কোলনী জামে মসজিদ কমপ্লেক্সে বাদ মাগরিব প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও র্দীঘায়ূ কামনা ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকসহ সকলের সুস্থতা কামনা এবং সকল শহীদদের আত্মার মাগফেতার ও করোনা ভাইরাস হতে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, শেখ অহিদুল ইসলাম, আজিজ হাসান অশ্রু, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শাহাদাত হোসেন মিনা, সাঃ সম্পাদক আবু জাফর হাওলাদার, ৩২নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক রেজাউল শেখ, জাহাঙ্গীর প্রধান, যুবলীগ বাচ্চু মোড়ল, আকবর মুন্সি, ইলিয়াজ মুন্সিসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুসল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
(ঊষার আলো-এমএনএস)
