UsharAlo logo
, |

আওয়ামী লীগের ইতিহাসই বাঙালি জাতির ইতিহাস : শেখ হারুন

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাসভবনে বুধবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কেক কাটা হয়।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে শেখ হারুন বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বলেই মাতৃভাষা বাংলা পেয়েছি, স্বাধীন সার্বভেীম বাংলাদেশ পেয়েছি। প্রজন্ম থেকে প্রজন্ম ধারাবাহিকতায় দেশ আজ উন্নয়নের উচ্চশিখওে মাথা উচু করে দাড়িয়েছে। এক কথায় আওয়ামী লীগের ইতিহাসই বাঙালি জাতির ইতিহাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সদস্য শিউলি সরোয়ার, ফারজানা নিশা, মোঃ জামিল খান, স্বেচ্ছাস্বেবক লীগ নেতা মোতালেব হোসেন, যুবলীগ নেতা অজিত বিশ্বাস, জলিল তালুকদার, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জহির রায়হান, ফারুক মাস্টার, দ্বীপ পান্ডে বিশ্ব, তানভীর রহমান আকাশ, রকিবুল ইসলাম সুমন, চিশতি নাজমুল বাসার সম্রাট, মোঃ কবিরুল ইসলাম, ইসমাইল মৃধা ইমন, ইফাত হাওলাদার প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)