UsharAlo logo
, |

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র শোক

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক আফি আজাদ বান্টি’র নানী রোকেয়া বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এছাড়া, রূপসার নৈহাটি ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন শেখের পিতা মোঃ ফেরদৌস শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত উভয় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

(ঊষার আলো-আরএম)