UsharAlo logo
, |

বুয়েটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গত মঙ্গলবার (২২ জুন) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চ্যুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

সাংবাদিকরা পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতির ফলে দেশের কয়েকটি জেলায় ‘লকডাউন’ ঘোষণা হয়েছে। তার মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। কাজে একাডেমিক কাউন্সিল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরে পরিস্থিতি বুঝে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।

আগামী ৩০ জুন এবং ১ জুলাই প্রাথমিক বাছাই ও ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুয়েটে।

(ঊষার আলো-এফএসপি)