UsharAlo logo
, |

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা থানা পুলিশের একটি টিম ২৩ জুন রাত ৯টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মৌলভীপাড়া সুলতান আহম্মেদ রোডস্থ হুমায়ূন কবির বাবু এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে খুলনা থানার অফিসাররা বর্নিত স্থানে উপস্থিত হয়ে অত্র মামলার এজাহার নামীয় আসামী সুজন মোল্লাকে(৩২) গ্রেফতার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে বাগমারা আল আমিন গলির (নয় বোনের বাড়ীর পার্শ্বে) বাসিন্দা মৃতঃ সোহরাব মোল্লার ছেলে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে কেএমপি এর খুলনা থানায়-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)