ঊষার আলো রিপোর্ট : খালিশপুর ১১নং ওয়ার্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ অসুস্থ্য জনীত কারনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১টায় হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ। তার সাথে ছিলেন পিপলস পাঁচতলা বয়ষ্ক মাদ্রাসার মোহতামীম মুফতি মাওলানা আবুল কাশেম, ১১নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার হুসাইন আল মামুন মুন্না, আওয়ামীলীগ নেতা ফরিদুর ইসলাম মিন্টু ও আরো অনেকে। তারা বীরমুক্তিযোদ্ধার আশু রোগ মুক্তি কামনা করছেন।
(ঊষার আলো-এমএনএস)
