UsharAlo logo
, |

পাইকগাছায় নাবালিকা মেয়েকে বিবাহ দেয়ায় মেয়ের পিতাকে জরিমানা

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নোটারী পাবলিকের মাধ্যমে নাবালিকা মেয়েকে বিবাহ দেয়ায় মেয়ের পিতাকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার রাড়ুলী গ্রামের আবু ছায়েদ মালী তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জনৈক আইনজীবীর মাধ্যমে নোটারী পাবলিকের মাধ্যমে পার্শ্ববর্তী কাটিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুম বিল্লাহর সাথে বিবাহ সম্পন্ন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল ও আনসার কমান্ডার আবু হানিফ নিজ বাড়ী থেকে মেয়ের পিতা আবু ছায়েদকে আটক করে নিয়ে আসে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় এবং আইন বহির্ভুত নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করায় মেয়ের পিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন।
(ঊষার আলো-এমএনএস)