UsharAlo logo
, |

মেয়রের সুস্থ্যতা কামনায় খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আঃ খালেকের সুস্থ্যতা কামনায় শুক্রবার (২৫ জুন) আছর বাদ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় রহমানিয়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মিনহাজুর রহমান উজ্জল, পরিচালনা করেন সাঃ সম্পাদক আল আমিন। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একেএম সানা উল্লাহ নান্নু, বিশেষ অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মুন্সি, থানা আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ আরব আলী, ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসনে, সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপন খান, মনিরুল ইসলাম নসু, কামাল চৌধুরি, জাহাঙ্গীর হোসেন, ফারুখ হোসেন, মনির হোসেন, আশরাফ হোসেন, আবুল খায়েরসহ বাজার অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আঃ আজিম।
(ঊষার আলো-এমএনএস)