ঊষার আলো ডেস্ক : আগামী সোমবার (২৮ জুন) থেকে কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা ছাড়া এ সময় সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুক্রবার (২৫ জুন) প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার একথা জানান।
এ বিষয়ে শনিবার (২৬জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত জাননো হবে।
তিনি বলেন, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।
তিনি আরো জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন , জরুরী পরিসেবা ছাড়া সরকারি-বে সরকারি সব অফিস বন্ধ থাকবে। জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না।এম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী পরিবহন চলতে পারবে। জরুরী পন্যবাহি ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। গণমাধ্যম লকডাউনের আওতা মুক্ত থাকবে।
