ঊষার আলো রিপোর্ট : ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলীজনিত কারণে খুলনার জেলা প্রশাসক ও খুলনা’র বন্ধু মোহাম্মদ হেলাল হোসেনকে এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (২৬ জুন) দুপুর সােড় ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির আজীবন সদস্য ও অন্যতম পৃষ্ঠপোষক খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, সমিতির নেতা মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, রোটারিয়ান আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, চ. ম. মুজিবর রহমান, হুমায়ুন কবির বালি, ডাঃ এন এম বাবুল, রেজাউল করিম রেজা, হোসনে আরা বেগম, লিটন হাওলাদার, লিভানা পারভীন, টেনিস কোচ খোরশেদ আলম প্রমুখ। সংবর্ধনার জবাবে সংক্ষিপ্ত বক্তৃতায় বিদায়ী জেলা প্রশাসক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমিতির উদ্যোগে মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)
