ঊষার আলো রিপোর্ট : খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা গড়ার লক্ষ্যে জনসমাগম এরিয়ে কলেজ ক্যাম্পাস, অফিস রুম, কলেজের মসজিদ এবং কলেজের আশেপাশের রাস্তাঘাটে জীবানুনাশক স্প্রে করার কর্মসূচী করা হয়েছে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি প্রণব চক্রবর্ত্রি, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের মোঃ সজল হোসেন তালুকদার, মোঃ মাহবুব হাসান ইমন, জিএম ইয়াহিয়া বাপ্পি, ওমর ফারুক লিমন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী, তাজ হাওলাদার, তন্ময় হাওলাদার, সাকিব, তাহমিদ, নাফিস, সোহানুর রহমান, আমান, সাব্বির, ইমন, সিহাব তালুকদারসহ সিটি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)
