ঊষার আলো রিপোর্ট : খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির জরুরী সভা শনিবার (২৬ জুন) বেলা ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ তোবারেক হোসেন তপু। দেশের চলমান করোনা পরিস্থিতি ও আগামী সোমবার থেকে কঠোর লক ডাউনের কথা বিবেচনা করে এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির পূর্ব ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করা সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাঃ সম্পাদক মোস্তাজিুর রহমান, হানিফ, যুগ্ম সাঃ সম্পাদক আঃ ওয়াদুদ, জান্নাতুল ফেরদৌস পিকুল, তামান্না, রকিবুল হাসান, জাকির হোসেন, আকতার হোসেন, বকসি সাইফুল ইসলাম, বাবর আলী, ডাঃ গোলজার, নজরুই ইসলাম বাবু, মুন্সি জাকির হোসেন, সুমন হোসেন প্রমূখ। সংগঠনের সহ-সাঃ সম্পাদক আকতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(ঊষার আলো-এমএনএস)
