ঊষার আলো প্রতিবেদক : করোনা সংকটময় মুর্হুতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মাঝে শনিবার (২৬ জুন) বিকালে দৌলতপুর থানা আ’লীগের উদ্যোগে ৬ ও ৩২নং ওয়ার্ড এলাকায় মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি তরফদার মনিরুল ইসলাম, সাঃ সম্পাদক জাফর ইকবাল মিলন, সিনিঃ সহ-সভাপতি শেখ কাওছার আলী, সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, সেলিম শিকদার, নজরুল ইসলাম নবী, বিনু ইসলাম, কাজী জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার দেলু, দেলোয়ার হোসেন, সুমন দাস, শেখ জিহাদ, পলাশ শেখসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবন্দ। অপরদিকে, ৩২নং আড়ংঘাটা ইউনিয়ন আ’লীগ এলাকায় করোনা সংকটময় মুর্হুতে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি শেখ মফিজুর রহমান জিবলু মোড়ল, সাঃ সম্পাদক, রেজাউল শেখ, দেবদাস মন্ডল দেবু, শেখ হায়দার আলী, হাসান শেখ, সুবোত তরফদার, মহিলা মেম্বর জোসনা আহম্মেদ, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহিন সরদার, ফরহাদ শেখ , ইসরাফিল শেখসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।
(ঊষার আলো-এমএনএস)
