UsharAlo logo
, |

খুবির দু’কর্মকর্তার পিতার ইন্তেকালে উপাচার্যের শোক

ঊষার আলো
জুন ২৬, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মরত সহকারী রেজিস্ট্রার শামীমা আশরাফীর পিতা মোঃ আব্দুস সালাম মিঞা শনিবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর দৌলতপুর রেলিগেটস্থ নিজ বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে মহেশ^রপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনে কর্মরত সেকশন অফিসার মোঃ মোশাররফ হোসেন এর পিতা মোঃ মোসলেম শেখ গত শুক্রবার বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মরত সহকারী রেজিস্ট্রার শামীমা আশরাফীর পিতা ও বাংলা ডিসিপ্লিনে কর্মরত সেকশন অফিসার মোঃ মোশাররফ হোসেন এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বিবৃতিতে তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বাংলা ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) ড. রুবেল আনছার, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহানসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)