ঊষার আলো রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১৭তম মৃত্যুবার্ষিকী রবিবার (২৭ জুন)। ২০০৪ সালের ২৭ জুন নগরের শান্তিধাম মোড়ের নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবীর বালু। আহত হন তাঁর বড় ছেলে আসিফ কবীর। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় দু’টি মামলা হয়।
হুমায়ুন কবীর বালু ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা আজও আমাদের অজানা। তাঁকে যারা হত্যা করেছে, তাদের বিচারও হয়নি।
তার ১৭তম মৃত্যুবার্ষিকীতে খুলনার রাজনৈতক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি নেয়া হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)
