UsharAlo logo
, |

পরীমনিকে ফের জিজ্ঞাসাবাদ

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরীমনিকে। আজ রবিবার (২৭ জুন) দুপুর আড়াইটার দিকে নিজের ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় যান এ চিত্রনায়িকা। এ সময় তার সাথে কয়েকজন উপস্থিত ছিলেন। এসকল তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী।

তিনি জানিয়েছেন, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য যাচাই করার জন্যই পরীমনিকে থানায় ডাকা হয়েছে।

পরীমনি প্রবেশের পরপরই সাভার মডেল থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় ও মূল ফটক আটকে দিয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

(ঊষার আলো-এফএসপি)