UsharAlo logo
, |

পাইকগাছায় করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনা উপসর্গ নিয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষক শেখ আব্দুল্লাহ আল-মামুন (৪০) উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদের ছেলে। মামুন নিজ এলাকার বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এলাকাবাসী ও পারিবারিক সুত্র অনুযায়ী শিক্ষক মামুন গত ১০/১২ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শেষের দিকে এসে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার রাত ১২টার দিকে সাতক্ষীরায় নেওয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে শিক্ষক মামুনের মৃত্যু হলেও মৃত্যুর আগে এবং পরে তার কোন নমুনা সংগ্রহ করা হয়নি বলে জানাগেছে।
(ঊষার আলো-এমএনএস)