UsharAlo logo
, |

সাবেক ছাত্র ও যুবনেতা শেখ শহীদ আলীর ১ম মৃত্যু বার্ষিকী

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাবেক ছাত্র ও যুবনেতা শেখ শহীদ আলীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৭ জুন) বাদ মাগরীব শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে নগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনুঠিত হয়। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি করোনা মহামারি কালীন এই দুঃসময় থেকে দেশবাসির মুক্তি ও করোনা আক্রান্ত ব্যক্তিদের আশু সুস্থতা কমনায় দোয়া করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, ডি, এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য অকিল উদ্দিন ও নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, মশিউর রহমান সুমন, কেএম শাহিন হাসান, ইমরান হোসেন ইমু, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহমুদুল হাসান শাওন, জহির আব্বাস, ইয়াসিন মোল্যা, এমাজ উদ্দিন রিপন, শেখ সাকিব, মাহমুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, বায়েজিদ সিনা, রফিক রাফি, আমিরুল মুমিরুল রানা, তানভীর রহমান আকাশ, আবদুল্লাহ আল মামুন মিলন, কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত, নিশাত ফেরদৌস অনি, সরফরাজ আহমেদ, শেখ ফয়সাল আহমেদ, শাহরিয়ার প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)