UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পরীমণি ধর্ষণ-হত্যাচেষ্টা মামলা : নাসির ও অমির জামিন মঞ্জুর

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অভিনেত্রী পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

৫ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (২৯ জুন) তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তারপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন।

অপরদিকে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা।

গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে ও চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। এরপরের দিন নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।

(ঊষার আলো-এফএসপি)