UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো জুটি বাধঁলেন শাহরুখ ও তাপসী

ঊষার আলো
জুন ২৯, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউডেরে জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু একের পর এক ছক্কা পেটাচ্ছেন। এবার বলিউডের বাদশা শাহরুখ খানের সাথে জুটি বাদছেন তিনি। যার পরিচালক রাজকুমার হিরানি। এর আগে কিং খান খ্যাত শাহরুখের প্রযোজিত ছবিতে কাজ করেন তাপসী।

গুঞ্জন শোনা যাচ্ছে যে, আগামী সেপ্টেম্বর মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে। আর কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে। অভিবাসনের প্রেক্ষাপটে এ ছবি তৈরি করা হবে। কিন্তু কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু।

এখন বর্তমানে পাঠান ছবি নিয়ে ব্যস্ত শাহরুখ। এতে আরও রয়েছেন শাহরুখের সহশিল্পী দীপিকা পাড়ুকোন। সে ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও।

(ঊষার আলো-এফএসপি)