ঊষার আলো প্রতিবেদক : করোনা ভাইরাস রোধকল্পে মহানগরীতে র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জন’কে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার(৩০জুন) র্যাব সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্ন্ত সময়ে র্যাব-৬, খুলনার আভিযানিক দল ও খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খুলনা থানাধীন বিভিন্ন এলাকায় করোনার সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এই অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) এবং দঃ বিঃ ১৮৬০ সালের ২৬৯ ধারা মোতাবেক ৯ জনকে ৪হাজার৫শ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।
পরবর্তীতে খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানায় আদায়কৃত ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা সরকারি কোষাগারে জমা করেন। যাহার মোবাইল কোর্ট মামলা নাম্বার ১৪৯/২১, ১৫০/২১, ১৫১/২১, ১৫২/২১, ১৫৩/২১, ১৫৪/২১, ১৫৫/২১, ১৫৬/২১ এবং ১৫৭/২১ তারিখঃ ৩০/০৬/২০২১ খ্রিঃ।
(ঊষার আলো-আরএম)
