UsharAlo logo
, |

ডিবির জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন চয়নিকা

ঊষার আলো
আগস্ট ৭, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নাটক ও সিনেমা নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিলেন ঢাকা মহানগর ডিবি পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) রাত পৌনে ১১টায় তাকে ছেড়ে দেওয়া হয়।

গতকাল(শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করেন গোয়েন্দা পুলিশ। তাকে মিন্টো রোডস্থ ডিবির কার্যালয়ে নেওয়া হয়। এরপর পরীমনি ইস্যুসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই চয়নিকাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তাকে আবার ডাকা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।

(ঊষার আলো-আরএম)