ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (বুধবার) বিভাগে ২০ জনের মৃত্যু এবং ৬৪০ জন আক্রান্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে যশোরে ৮, নড়াইলে ৪, মেহেরপুরে ও ঝিনাইদহে ২ জন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।
(ঊষার আলো-আরএম)
