UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে গাঁজাসহ এক বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
আগস্ট ১৯, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত হলেন, ডুমুরিয়া থুকড়া এলাকার হযরত আলী বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস(৩০)।
বুধবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সমির কুমার সরকারের নেতৃত্বে একটি টিম জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় জিরোপয়েন্ট মোড়স্থ রূপসী বাস কাউন্টারের সামনে থেকে মোঃ রেজাউল বিশ্বাস(৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ আগস্ট) কেএমপির সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

(ঊষার আলো-আরএম)