UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে করোনায় আরও ১৬ মৃত্যু, আক্রান্ত ৩৩২

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৩৩২ জনের দেহে করোা শনাক্ত হয়েছে। রোববার (২২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে, গতকাল (শনিবার) ১৩ জনের মৃত্যু ও ২১১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছিলো। জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে খুলনা ও যশোর জেলায়। এছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় ২ জন করে মারা গেছে।

সংক্রমণের শুরু থেকে বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯১৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ১৭০ জন।

(ঊষার আলো-আরএম)