UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কেএমপির অভিযানে গ্রেফতার ৭

ঊষার আলো
আগস্ট ২৫, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৭ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা দায়ের হয়েছে।

বুধবার(২৫ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সুমন হাওলাদার(৩৫), মোঃ রানা হোসেন(২০), রিয়াদুল ইসলাম হিমেল(২৩), ফাতেমা খাতুন(৪১), মোঃ আলীবিন হুসাইন রাজন(২৬), অমিত সাহা(২৯), এবং মল্লিক মেহেদী হাসান শিহাব(২১) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা আলামত উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

(ঊষার আলো-আরএম)