UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

ঊষার আলো
আগস্ট ২৭, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ (২৭ আগস্ট) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া নৌকাঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘মাঝেরপাড়া নামের ঘাট থেকে ইয়াবা নিয়ে এক ব্যক্তি চলে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যান পাচারকারী। ব্যাগটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জামাল উদ্দিন। জালাল শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার জালাল আহমেদের ছেলে। তাকে পলাতক আসামি করে পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)