ঊষার আলো ডেস্ক : কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আফগানিস্তানের আইএস ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলায় কাবুল বিস্ফোরণের মূল চক্রান্তকারীর মৃত্যু হয়েছে বলে আমেরিকা দাবি করেছে। শুক্রবার আফগানিস্তানে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (২৮ আগস্ট) স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার কাবুলে বোমা বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ ১৭৫ নিহত হওয়ার পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে জানান, ‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এ অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রান্তকারীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
(ঊষার আলো-আরএম)
