UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে বোমা হামলায় নিহত বেড়ে ১৮৮

ঊষার আলো
আগস্ট ২৮, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী, শিশু ও ১৩ জন মার্কিন সেনা রয়েছে।

কাবুল বিমানবন্দরে আরো হামলার ঘটনা ঘটতে পারে ও রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে জঙ্গিরা এমন শঙ্কা যুক্তরাষ্ট্রের।

এদিকে, কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের ‘পরিকল্পনাকারীকে’ হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) সদস্যের বিরুদ্ধে এই ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ১ জন নিহত হয়েছে ও সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না। আইএস এর পরিকল্পনাকারীকে হত্যার জন্য হামলার অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

(ঊষার আলো-আরএম)