UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীর দৌলতপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

ঊষার আলো
সেপ্টেম্বর ৩, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দৌলতপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব সূত্র জানায়, ২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫০মিনিটে দৌলতপুর থানাধীন বিএল কলেজ সংলগ্ন ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের সামনে থেকে পলাশ শেখ (৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় ১৬০ পিস ইয়াবা, ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সে দৌলতপুর দিয়ানা (০৪ নং ওয়ার্ড) এলাকার মৃত ওদুদ শেখের ছেলে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)