UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে হেফাজত নেতা মামুনুল

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, গতকাল (০৬ সেপ্টেম্বর) সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।

গত রবিবার তাকে বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয়। ওই সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ ছাড়াও, এ মামলায় মামুনুল হককে আদালত শোন এ্যারেস্ট দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেন।

ঊষার আলো-আরএম