UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় জনৈক মুক্তিযোদ্ধা মৃত আবু শেখ এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আল আমিন শেখ (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ও ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করে। তার বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)